ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নাইলা নাঈমের ‘ইন্টারভিউ’ মূল্য ৫ হাজার টাকা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাইলা নাঈম।তিনি টাকা ছাড়া আর কখনই ইন্টারভিউ দিবেন না। তার প্রতি ইন্টারভিউ এর মূল্য নির্ধারণ করেছেন ৫০০০ টাকা।

সম্প্রতি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে নাইলা নাঈম লিখেছেন, প্রতিদিন কমপক্ষে ২/৩ টি কল আসে, আপু আমাদের ইউটিউব চ্যানেল ওমুক, অথবা আমাদের নিউজপেপার ওমুক, অথবা আমদের ম্যাগাজিন ওমুক, আমাদের চ্যানেল ওমুক-তুমুক, আপনি যদি একটা ইন্টারভিউ দিতেন? প্রতিদিন শুধু যদি ইন্টারভিউই দিই তাহলে কাজ করবো কখন? কাজের কাজ তো কিছুই নাই। এখন ইন্টারভিউ দিতেও চার্জ করতে হবে, প্রতি ইন্টারভিউ ৫০০০ টাকা। আপনারা তো মেকআপ নিয়ে আসেন না, কস্টিউম দেন না, ট্রান্সপোর্ট খরচ দেন না।

তিনি আরও লিখেন, আর যদি ভুল করে ঘুণাক্ষরেও বলি যে, ইন্টারভিউ দিয়ে আমার লাভ কি? তখনই তাদের পাল্টা প্রশ্ন থাকে, আপু এটা তো আপনার পুরোপুরি সাবজেক্ট। আপনাকে এতো-এতো পাবলিসিটি দিব, আপনার ইন্টারভিউ এতো-এতো ভিউজ দিব। আমি মনে মনে বলি, রাতের বেলা মুখ প্যাঁচানো অবস্থায় বের হলেও মানুষ আমাকে চিনে ফেলে, পাঠাও, উবারে উঠলেও মানুষ চিনে ফেলে যে এটা নাইলা নাঈম আর আপনি আমাকে কি পাবলিসিটি দিবেন?

উল্লেখ্য, নাঈম পেশায় একজন দন্ত চিকিৎসক। র‌্যাম্প মডেল হিসেবে শোবিজের মাধ্যমে তার কর্মজীবনের শুরু হয়। পরর্তীতে তিনি বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে যুক্ত হন। এছাড়া সম্প্রতি কিছু মিউজিক ভিডিওতে কাজ করেও ব্যাপক সমালোচনায় আসেন এই মডেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নাইলা নাঈমের ‘ইন্টারভিউ’ মূল্য ৫ হাজার টাকা 

আপডেট সময় : ০৯:০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯