ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফেলে গেল মা, বুকে তুলে নিল সেবিকারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এক নবজাতককে ফেলে চলে গেছেন তার মা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরই লাপাত্তা হয়ে যান ওই মা। তবে জন্মদাত্রী মা তার সন্তানকে ফেলে চলে গেলেও হাসপাতালের সেবিকারা তাকে বুকে তুলে নিয়েছেন। মায়ের মতোই পরম যত্নে নবজাতকটিকে পরিচর্যা করছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে কে বা কারা অজ্ঞাত এক গর্ভবতী নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে যায়। পরে ওই তাকে দেখে হাসপাতালের এক কর্মচারী গাইনি বিভাগে ভর্তি করান। রাত ৩টার দিকে ওই নারী এক ছেলে সন্তান জন্ম দেন। পরদিন সোমবার ভোরে কাউকে কিছু না বলেই নবজাতকটিকে ফেলে হাসপাতাল থেকে চলে যান ওই নারী।

নবজাতকটির বাবা-মায়ের পরিচয় এখনও জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে নবজাতকটিকে পরিচর্যা করছেন হাসপাতালের সেবিকারা। নবজাতকটির গায়ে নতুন জামা পরানো হয়েছে। পাশাপাশি ফিডারে করে দুধ খাওয়ানো হচ্ছে। নবজাতকটিকে নিয়ে সারাক্ষণ মেতে থাকছেন হাসপাতালের সেবিকারা।

জেলা সদর হাসপাতালের সেবিকা স্মৃতি রাণী রায় জানান, নবজাতকটির শারীরিক কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে দেখাশোনা করছি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, নবজাতকটিকে ফেলে রেখে যাওয়ার ঘটনা জানার পর পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। বর্তমানে নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতালের সেবিকারা তাকে দেখাশোনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেলে গেল মা, বুকে তুলে নিল সেবিকারা

আপডেট সময় : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯