ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুলিশের মহাপরিচালক রাজীবকে হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 
পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (সিআইডি) ও সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমার নিখোঁজ। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তন্ন তন্ন করে খোঁজ করলেও সন্ধান পায়নি তাঁর।

রাজিব কুমার পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলার প্রধান তদন্ত কর্মকর্তা। ২১ হাজার কোটি রুপির আর্থিক কেলেঙ্কারি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।

ওই মামলায় রাজীব কুমার প্রধান সাক্ষী। তৎকালীন সময়ে রাজীব কুমার মুখ্যমন্ত্রী মমতার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তবে নিজে তদন্ত কর্মকর্তা হলেও মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে রাজীব কুমার এই সংস্থাটিকে এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিবিআই কর্মকর্তারা তার সরকারি বাসভবনে গেলে উল্টো সিবিআই কর্মকর্তাদের গ্রেফতার করে পুলিশ।

পরে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। রাজীব কুমারকে জেরার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। গেল ১৩ সেপ্টেম্বর রাজীব কুমারকে গ্রেফতারে সিবিআইকে অনুমতি দেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পর থেকে নিখোঁজ হয়ে যান রাজীব কুমার। রাজীব কুমারকে ধরাতে দিল্লি থেকে সিবিআইয়ের ১২ সদস্যের একটি বিশেষ টিম কলকাতায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের মহাপরিচালক রাজীবকে হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দারা

আপডেট সময় : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯