ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চকলেট খাওয়ানোর কথা বলে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর কথা বলে ৩য় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার আড়িয়াবো এলাকায় ঘটে এ ঘটনা।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সোমবার সকালে লিটন মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

অভিযুক্ত লিটন মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশুটির পরিবার উপজেলার আড়িয়াবো এলাকার একটি বাসায় ভাড়া থাকে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। রোববার দুপুরে বাসার পাশে একটি মাঠে খেলাধুলা করার সময় লিটন মিয়া চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পুরো ঘটনাটি জানতে পারে। তবে সুযোগ বুঝে লিটন এলাকা ছেড়ে পালিয়ে যান।

ওসি জানান, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার সকালে অভিযুক্ত লিটনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চকলেট খাওয়ানোর কথা বলে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় : ০৮:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯