ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে বিএনপির এক নিষ্ক্রিয় নেতার প্রভাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) ১০ বছর ধরে একক আধিপত্য বিস্তার করে আসছেন এক সময়ের বিএনপির প্রভাবশালী নেতা এসএম মুসতাক।

তিনি এক সময় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তবে বেশ কিছুদিন হলো তিনি বিএনপিতেও আর আগের মতো সক্রিয় নেই। তারপরও এ নেতার প্রভাব ও ইশারায় চলে বিএডিসির টেন্ডারবাজি থেকে শুরু করে অনেক কলকাঠি।

সোমবার ছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএসডিসি) শিবগঞ্জ কেন্দ্রের গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনের শিডিউল ফেলার শেষ দিন। কিন্তু এসএম মুসতাকের বাহিনীর দাপটে কোনো ঠিকাদারই দরপত্র ফেলতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ রয়েছে একক আধিপত্য বিস্তার করে বিএনপির সাবেক নেতা এমএম মুসতাক কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারের কাজ বাগিয়ে নেন। এরই ধারাবাহিকতায় সকাল থেকে বিএসডিসির শিবগঞ্জ কেন্দ্রের টেন্ডার বক্স ছিল তার বাহিনীর দখলে। ভয়ে ওই এলাকার ঠিকাদাররা টেন্ডারে শিডিউল দাখিল করতে পারেনি।

বিএসডিসি সূত্রে জানা গেছে, গম, ধান ও ভুট্টা বীজ পরিবহনে এক কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়। এর বিপরীতে এবার ১৫টি দরপত্র বিক্রি হয়। সোমবার ছিল শিডিউল জমার শেষ দিন। শেষ সময় পর্যন্ত শিডিউল জমা পড়েছে মাত্র ৩টি। ওই তিনটি দরপত্র ছিল বিএনপি নেতা এসএম মুসতাকের। তিনি ছাড়া অন্য কেউ শিডিউল ফেলতে পারেননি।

প্রতিবছরের মতো এবারও শিডিউল কিনে ফেলতে পারেনি ঠিকাদার আবু বক্কর সিদ্দিক, শেখ জাহাঙ্গীর আলমসহ অনেকে। তাদের অভিযোগ, সিন্ডিকেট বাহিনীর ভয়ে দুপুর পর্যন্ত শিডিউল ফেলা যায়নি। ভয়ভীতিসহ নানান হুমকি দিয়েছে ওই সিন্ডিকেট চক্রটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এসএম মুসতাক। তিনি বলেন, যখন আমি শিডিউল ফেলতে যাই তখন কেউ ছিল না।

এ ব্যাপারে বিএডিসি শিবগঞ্জ কেন্দ্রের উপ-পরিচালক (বীজ) তাজুল ইসলাম ভুঞা বলেন, শিডিউল ফেলতে পারেনি এমন অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে বিএনপির এক নিষ্ক্রিয় নেতার প্রভাব

আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯