ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কৃষকের ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন যুবলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি
ব্যাংক কর্মকর্তার যোগসাজশে কৃষকদের ঋণের টাকা আত্মসাৎ করেছেন বান্দরবান সদর উপজেলা যুবলীগের সভাপতি ক্যচিং অং মারমা। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ক্যচিং অং মারমা সদর উপজেলা যুবলীগের সভাপতি ও কুহালং ইউনিয়নের চেমী ডলু পাড়ার বাসিন্দা।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বলেন, ২০১১ সালে স্থানীয় বিভিন্ন কৃষকের ছবি ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অগ্রণী ব্যাংক বান্দরবান শাখা থেকে ২৮ লাখ ৯০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হয়। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা প্রকৃত কৃষকদের দিয়ে বাকি টাকা আত্মসাত করা হয়।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। এর মধ্যে অগ্রণী ব্যাংক বান্দরবান শাখার সাবেক ব্যবস্থাপক নিবারণ তঞ্চঙ্গ্যাকে ২১ জুলাই চট্টগ্রাম থেকে গ্রেফতার করে দুদক। এ ঘটনায় অভিযুক্ত অন্যরা হলেন ব্যাংকের সাবেক মাঠকর্মী জ্ঞান চাকমা, জ্যোতিষ কুমার খীসা ও হীরেন্দ্রলাল চাকমা।

এ ঘটনায় ২১ জুলাই কৃষকদের টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী। মামলায় ব্যাংকের ম্যানেজারসহ পাঁচজনকে আসামি করা হয়। গ্রেফতার ক্যচিং অং মারমাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কৃষকের ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন যুবলীগ নেতা

আপডেট সময় : ১০:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯