ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোশাররফ করিমের সংসারে অশান্তি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক

গত ২২ আগস্ট ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। জন্মদিনের কেক কেটেই তিনি উড়াল দেন কানাডার উদ্দেশ্যে।দেশটিতে ঘোরাঘুরির কিছু ছবি এরইমধ্যে ফেসবুকে ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি। টানা ২০ দিন ছুটি কাটিয়ে ১০ সেপ্টেম্বর দেশে ফেরেন এই অভিনেতা। দেশে ফিরে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয় নিয়ে।

বুধবার থেকে অভিনয় করছেন মুরসালিন শুভর রচনা ও পরিচালনায় ‘গল্পওয়ালা’ নাটকে। এতে তাকে দেখা যাবে লেখকের চরিত্রে; যিনি একজন প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার, গল্পের মাঝে ডুবে নতুন নতুন চরিত্র তুলে আনেন। সন্দেহের বাতিক নিয়ে গল্প লিখতে গিয়ে তার নিজের সংসারেই অশান্তি দেখা দেয়। ‘গল্পওয়ালা’ নাটকের গল্প এগিয়ে যায় এভাবে।

মোশাররফ করিম বলেন, ‘অভিনয় আমার নিজের জায়গা। যেখানে যাই, যত দূরে যাই চরিত্র আমাকে টানে। বরাবরের মতো এবারও কিছু ভালো গল্পের চরিত্রে অভিনয়ের পরিকল্পনা করছি। আশা করি ভক্তদের দারুণ কিছু নাটক উপহার দিতে পারব।’

‘গল্পওয়ালা’ নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন পিয়া বিপাশা, শহীদুল্লাহ সবুজ, মুসাফির বাচ্চু, মাহমুদা আক্তার নিশা প্রমুখ।

এই নাটকের শুটিং শেষে, আশরাফুজ্জামান পরিচালিত ধারাবাহিক ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ নাটকের কাজ শুরু করবেন মোশাররফ করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোশাররফ করিমের সংসারে অশান্তি!

আপডেট সময় : ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯