ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ৩৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আলতাফ হোসেন খন্দকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন খন্দকার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের মৃত আব্দুল বারেক খন্দকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামে বাড়ির উঠান থেকে ঘরে লাকড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে আলতাফ হোসেন খন্দকার তার বাবা আব্দুল বারেক খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার তিনদিন পর বরিশালের একটি হাসপাতালে বারেক খন্দকার মারা যান। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি আলতাফ হোসেন খন্দকার পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল ও আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯