ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

১২ ঘন্টা অন্ধকারে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ২৪৮ বার পড়া হয়েছে

 সরাইল, প্রতিনিধি; 

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যুৎ বিহীন ছিলো ১২ ঘন্টা। শুধুমাত্র সরাইল সদর এলাকায় কিছু জায়গা ছাড়া বাকি এলাকা ছিলো বিদ্যুৎ বিহীন। গতকাল রোববার দুপুর ২টা থেকে রাত ১২টা অব্দি বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় মানুষজনের। বিদ্যুৎ না থাকায় ছোট খাটো মিল ফ্যাক্টরি গুলো বন্ধ ছিলো সারাক্ষণ। এমন বিপর্যয়ে নিজ কার্যালয়ে অনুপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ও উপ- সহকারী প্রকৌশলী হেলাল। উপ সহকারী প্রকৌশলী সুমন মিয়া দিনভর পরিশ্রম করে ১২ঘন্টা পর সমস্যার সমাধান করেছেন। উনি ছাড়া কোন প্রকৌশলীই থাকেন না সরাইলে। স্থানীয় বিদ্যুৎ কার্যালয় ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, রোববার সকাল থেকেই রৌদ্রউজ্জ্বল আবহাওয়া বিরাজ করছিলো। ভাদ্রমাসের ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ ছিলো জনজীবন ঠিক তখনই দুপুর ২টা থেকে বিদ্যুৎ বিহীন ছিলো। প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে যায় হাসপাতালে চিকিৎসারত রোগীরা। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান বলেন, দুপুর ১টা থেকে বিদ্যুৎ চলে যায়, রাত অব্দি বিদ্যুৎ না আসায় খুব কষ্টে পড়ে যাই। আমি সহ বাসায় ২-৩ জন রোগী বাধ্য হয়ে নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে (০১৮৫১১২১২৪৬) নাম্বারে ২-৩ বার ফোন দিলেও ওই প্রান্ত থেকে কেউ ফোন রিসিভ করে নি। এই বিষয়ে সরাইল পিডিবি র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মোঃ নওয়াজ আহমেদ খান বলেন, আমি তখন ষ্টেশনে ছিলাম না। কুট্রাপাড়া এলাকায় দুটি লাইনে সমস্যা হয়েছিলো তবে বড় ধরনের সমস্যা না হলেও গাছের ডালপালার ভেতরে সমস্যা খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১২ ঘন্টা অন্ধকারে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল!

আপডেট সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯