ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১৯ রোগী শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আরও ছয় ডেঙ্গু রোগী শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে জেলাজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জেবুন্নাহার বেগম।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদপুর গ্রামের সুকুমার (২০), কুড়ালিয়া গ্রামের মিলন (১৮), নুর ইসলাম (১৫), পৌর এলাকার মিরপুর মহল্লার জাকিয়া (১৭), কামারখন্দ উপজেলার নাজমুল (১৬) ও উল্লাপাড়া পৌর এলাকার সোহাগী (১৭)।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, কয়েক দিনের তীব্র জ্বর ও ব্যথা নিয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হন। রক্ত ও বিভিন্ন পরীক্ষার পর তাদের ডেঙ্গু ধরা পড়ে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই রাত পর্যন্ত মোট ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সাতজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তদের বেশির ভাগই ঢাকা থেকে ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে এসেছেন। সিরাজগঞ্জে কেউ আক্রান্ত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ১৯ রোগী শনাক্ত

আপডেট সময় : ০৫:১৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯