ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

৫ হাজার টাকায় সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বিক্রি করে দিলেন মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি পিরোজপুর; 
দরিদ্রতার নির্মম কষাঘাতে জর্জরিত এক মা তার সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশুকে মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। গতকাল সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে নিজের নবজাতক কন্যা সন্তানকে টাকার বিনিময়ে অপরের কোলে তুলে দিয়ে বিদায় নেন মা সেলিনা বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার গর্ভাবস্থায় স্বামী পরিত্যক্তা ছয় সন্তানের জননী সেলিনা বেগম প্রসব বেদনা নিয়ে গতকাল রোববার পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে হাসপাতালে তিনি একটি কন্য সন্তান প্রসব করেন। এ সময় সেলিনা বেগমের সঙ্গে পরিচয় হয় হাসপাতালে তার পাশের বেডে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের। চরম দরিদ্রতার মধ্যে বাস করা সেলিনা বেগম তার ছয় কন্যা সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন পার করার মধ্যে নবজাতক সন্তান নিয়ে তার সমস্যার কথা তুলে ধরেন ওই পরিবাবের কাছে। ওই পরিবারের এক মেয়ে নিঃসন্তান থাকায় তারা পাঁচ হাজার টাকার বিনিময় রেখে দেন সেলিনা বেগমের নবজাতক সন্তানকে। সন্তানকে তাদের কাছে দিয়ে টাকা নিয়ে হাসপাতাল থেকে চলে যান সেলিনা বেগম।

নবজাতক কিনে নেয়া পরিবারের সদস্যরা জানান, সেলিনা বেগমের অসহায় অবস্থার কথা শুনে নিঃসন্তান মেয়ের জন্য তারা বাচ্চাটি রেখে দেন।

পিরোজপুরের সিভিল সার্জন মো. ফারুক আলম জানান, হাসপাতালে বাচ্চা ফেলে গেছে এক মা- এমন খবর পেয়ে আমি পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বাচ্চাটিকে তাদের দায়িত্বে চিকিৎসা দেয়া হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বাচ্চা বিক্রি হওয়ার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে বাচ্চাটিকে হেফাজতে নেয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৫ হাজার টাকায় সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বিক্রি করে দিলেন মা

আপডেট সময় : ১১:০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯