ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সৌরভের ফোন থেকে ‘কল এসেছিল’ (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার নিখোঁজ বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম সৌরভের ফোন থেকে কল এসেছে বলে জানিয়েছেন। ফোন আসলেও কেউ কথা বলেনি বলে তিনি জানান।

বুধবার ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, ‘মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে সৌরভের ফোন থেকে তারা বাবা ও মায়ের কাছে কল আসে। কিন্তু তারা ফোন ধরার পর কেউ কথা বলেনি।’
বুধবার দুপুরে ফেসবুকে লাইভে এসে তিনি এ তথ্য জানান।

ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, ‘আমরা সারারাত ঘুমাইনি। এখনও অপেক্ষা করছি, সৌরভের ফিরে আসার জন্য।গতকাল (মঙ্গলবার) রাতে আমরা এক জায়গায় গিয়েছিলাম। সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট। গতকাল রাত আড়াইটার দিকে আমার মামাতো বোন আমাকে ফোন করেন। আমি মানিক (সৌরভের বাবা) ভাইয়ের সঙ্গেও কথা বলি। তারা আমাকে জানান, সৌরভের ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ফোনে কল এসেছে। দুই-তিনবার, কিন্তু কে অন্যদিকে ছিল, সেটা শোনা যায়নি। তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো শব্দ শোনা যায়নি। পরবর্তী সময়ে তারা কয়েকবার সৌরভের ওই নম্বরে কল করেছেন, কিন্তু কেউ ফোন ধরেনি।’

সৌরভের বাবা মানিক ও মা ইয়াসমিন বলেন, ‘‘২টা ২০ মিনিটে কল আসে। কল আসার সঙ্গে সঙ্গে কলটা ধরি। আমি বারবার হ্যালো হ্যালো বললাম। কিন্তু ওই প্রান্তে কেউ কথা বলে না। আমি পরে কল কেটে দিয়ে আবার ফোন দেই। তখন রিং হচ্ছিল, কিন্তু কেউ ধরেনি। এখনও কল করেছি, রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। তার মানে সৌরভের ফোন খোলা রয়েছে। এরপর আমি আমার ছেলেকে একটা মেসেজ দিয়েছি। ‘বাবা তুমি কোথায়? কী অবস্থায় আছো? তুমি বলো কোথায় আছো? দরকার হলে আমরা গিয়ে তোমাকে নিয়ে আসবো।’ এই মেসেজেরও কোনও উত্তর পাইনি আমি। ডিসি কাউন্টার টেরোরিজম, ডিসি নর্থ এবং ওসি পাঁচলাইশকে জানিয়েছি। ফোন ট্র্যাক করে ফোন কোথায় আছে, সেটি জানার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন।’’

সবশেষে সোহেল তাজ বলেন, ‘আমরা তাদের প্রতি আস্থা রেখেই অপেক্ষা করছি। কর্তৃপক্ষ আমাদেরকে দ্রুত জানাবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তবে আমরাও থেমে থাকবো না। আমরাও চেষ্টা করে যাচ্ছি। কারণ এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই। সেটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য। এজন্য হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিলেন। আমি আশা করবো, সেই রকম একটি বাংলাদেশ ভবিষ্যতে আমরা পাবো।’

৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ তরুণ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের খোঁজ এখনও মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সৌরভের ফোন থেকে ‘কল এসেছিল’ (ভিডিও)

আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯