ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ৮ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আবদুল্লাহ আল জোনায়েদ ওরফে বিক্লাশ রনির (৩৫) মৃত্যু হয়েছে।

ডিবি পুলিশের দাবি, নিহত জোনায়েদ কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। জোনায়েদ শহরের হাকির মোড় এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

বন্দুকযুদ্ধের ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

রাত সোয়া ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকাল ৩টার দিকে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ‘বন্দুকযুদ্ধে’ আহত সন্ত্রাসী আবদুল্লাহ আল জোনায়েদ।

গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টহল দল আদর্শ কলেজের সামনে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এতে কুখ্যাত সন্ত্রাসী আবদুল্লাহ আল জোনায়েদ আহত হন। অন্যরা পালিয়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের বগুড়া পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।

এদিকে শজিমেকে চিকিৎসাধীন আহত জোনায়েদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানেই পাঁচ দিন চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।

আবদুল্লাহ আল জোনায়েদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ায় ৮ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯