ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

২ লাখ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নবগঠিত র‌্যাব-১৫ এর সদস্যরা।

শনিবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেফতার মাদক পাচারকারীদের মধ্যে একজন কিশোরও রয়েছে।

গ্রেফতাররা হলেন- টেকনাফের হ্নীলার লেদা এলাকার মৃত আবুল সামার ছেলে মো. রবিউল আলম (৩০) ও হ্নীলা রঙ্গিখালী এলাকার হেলালউদ্দিনের ছেলে আবছার উদ্দিন (১৬)। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা করেছে। পরে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নবগঠিত র‌্যাব ১৫ এর পরিচালক (মিডিয়া) হাসান মামুন জানান, শহরের ৫ নং ওয়ার্ড তারাবনিয়ার ছড়া এলাকার হাজী দানু আলমের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান নিয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কিশোরসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের হাতে থাকা সাদা রঙের দুটি বাজারের ব্যাগ থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারি পালিয়ে যায়।

পলাতক মাদক কারবারি কক্সবাজার ঝিলংজা এলাকার দীন মোহাম্মদ নামের এক ব্যক্তি বলে গ্রেফতররা স্বীকারোক্তিতে জানিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২ লাখ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯