ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না: শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
সত্য কথা বলতে কখনো দ্বিধা করেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করি না।

প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যারা আমাদের সমর্থন দেয়নি, তাদের নানা রকম চক্রান্ত থাকবে। কিন্তু সেগুলো মোকাবেলা করার জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুতি নিতেও হবে।

শনিবার দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।-খবর বাসস’র

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ করতে মৃত্যু ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসছি। শুধু এই একটা স্বপ্নপূরণে মৃত্যুকে হাতে নিয়ে ফিরে এসেছি।

১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ১৯৮১ সালে মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী।

সেই সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেদিন বাংলাদেশের মাটিতে পা দিয়েছি, সেদিন থেকেই আমি আমার মৃত্যুকে হাতে নিয়ে আছি। বলতে গেলে মৃত্যুকে আলিঙ্গন করেই এসেছি। যে কোনো মুহূর্তে হয়তো আমাকে হত্যা করা হতে পারে, মারা যেতে পারি, সেটা জেনেই কিন্তু আমি এসেছি।

তিনি বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে ঘিরে। এ দেশের মানুষকে ঘিরে। মানুষকে তিনি সুখী-সমৃদ্ধশালী করবেন। তাদের জীবন উন্নত করবেন। দুঃখ-দারিদ্র্যের হাত থেকে তাদের মুক্তি দেবেন। সেই চিন্তাটাই তিনি করেছিলেন। তার সেই স্বপ্ন পূরণ করা কর্তব্য হিসেবে আমি নিয়েছি।

উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যে সময়টুকু আমি পাবো দেশের জন্য কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না: শেখ হাসিনা

আপডেট সময় : ০৭:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯