ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

ফল দিয়ে গ্রেনেড বলে ভয় দেখিয়ে ২ ব্যাংকে ডাকাতি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

সুন্দর ও সুস্বাদু ফল নাশপাতি। সেই সঙ্গে এর পুষ্টিগুণও অনেক। প্রাচীন গ্রিসে এ ফল চিকিৎসার কাজে ব্যবহার করা হতো। দুর্ভাগ্যবশত, এত উপকারী ফল ব্যবহার করে ভয়াবহ ঘটনা ঘটিয়ে ফেলেছে ইসরায়েলের এক ব্যক্তি।

বিশ্বে এত পরিমাণ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে যে, এ ব্যাপারটি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তাই কোনো কিছু হাতে ধরে সেটাকে যদি অস্ত্র বলা হয়, তাহলে সহজেই ভড়কে যান তারা। ঠিক এমন কাজটি করে দুই ব্যাংকে ডাকাতি করেছেন ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি। তবে তার কৌশলটা ভিন্ন।

নাশপাতি জাতের এক ফলে কালো রঙ করে সেটাকে গ্রেনেড বলে ভয় দেখিয়ে দুই ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায় করেছিলেন তিনি। কালো রঙ করা নাশপাতি হাতে দেশটির বিরসেবা শহরের পোস্টাল ব্যাংকে ঢুকে পড়েন তিনি। তারপর ওই ব্যাংকের কর্মকর্তাদের বলেন, তাকে যদি টাকা দেয়া না হয় তাহলে গ্রেনেড বিস্ফোরণ ঘটাবেন। ব্যাংক কর্মকর্তারা ভয় পেয়ে তার কথা মতো কাজ করেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার ৫ দিন পর ওই ব্যক্তি আরেকটি ব্যাংকে গিয়ে একই কাজ করেন।

তবে এত চালাকির পরও পুলিশের হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি। তার মোবাইল ফোন ট্রাকিং এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে গ্রেফতার করেছে ইসরায়েল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফল দিয়ে গ্রেনেড বলে ভয় দেখিয়ে ২ ব্যাংকে ডাকাতি!

আপডেট সময় : ১১:১৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯