ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে পরিবহনে অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ২০৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সড়ক, নৌ ও আকাশ পথে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে নৈরাজ্য চলছে অভিযোগ করে দ্রুত এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।

রোববার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ অনুরোধ জানিয়েছেন।

তারা বলেন, গত কয়েকদিন ট্রেনের সিডিউল লন্ডভন্ড হওয়ায় রেলপথের যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন, সড়কের অবস্থা অন্যান্য সময়ের চাইতে ভালো থাকলেও ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি চলছে অহরহ। সড়ক পথে প্রায় রুটেই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হচ্ছেন যাত্রীরা।

নৌ-পথে লঞ্চের কর্মচারীরাও নানা রকমভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং যাত্রীদের হয়রানি করছে। লঞ্চঘাট ও খেয়াঘাটগুলোতে নিয়োজিত ইজারাদাররা ঘাট ইজারার নামে, খেয়া পারাপারের নামে অতিরিক্ত টোল আদায়ের মহোৎসবে মেতে উঠেছে। সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ থাকার সত্ত্বেও যাত্রীরা এহেন নৈরাজ্যের শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন তারা।

নেতৃদ্বয় আরও বলেন, রেলপথে বেশিরভাগ ট্রেনের শিডিউল লন্ডভন্ড থাকায় রেলপথের যাত্রীসাধারণ পরিবার-পরিজন নিয়ে স্টেশনে এসে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। আকাশপথে কোনো কোনো পথে ঈদযাত্রার টিকিট তিন থেকে চার গুণ বাড়তি মূল্যে টিকিট কিনতে হচ্ছে।

এ সকল অরাজকতা থেকে জনগণকে বাঁচাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষকে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈদ উপলক্ষে পরিবহনে অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য

আপডেট সময় : ১১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯