ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নিয়তিকে মেনে নিয়ে কেবিনেই সংসার পেতেছেন খালেদা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৬ মাস ধরে কখনও ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আবার কখনও হাসপাতালে রয়েছেন।

এক মাস ২৯ দিন ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন। আর্থাইটিস ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন ক্রনিক রোগব্যাধিতে ভুগছেন তিনি।

বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল খাটাচ্ছে বলে বিএনপি দাবি করলেও সরকারবিরোধী কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করতে পারেনি!

এমন অবস্থায় দলের অনেকেই নাম প্রকাশ না করে বলছেন, এখন নিয়তিকে মেনে নিয়ে হাসপাতালের কেবিনেই সংসার পেতেছেন খালেদা জিয়া!

জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে ডায়াবেটিসসহ অন্যান্য রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন বিএনপি চেয়ারপারসন। অসুস্থ থাকা সত্ত্বেও নিয়মিত রোজা রাখছেন। ইফতার করছেন।

মেডিকেল বোর্ড সূত্র জানায়, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখতে গেলে তিনি সবার সঙ্গে হাসিমুখে কথাবার্তা বলছেন। কখনও তাকে বিরক্তি প্রকাশ করতে দেখেননি মেডিকেল বোর্ডের সদস্যরা।

আজ (বুধবার) বিএসএমএমইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, কয়েক দিন ধরে মেডিকেল বোর্ড ও হাসপাতাল কর্তৃপক্ষ কারও সঙ্গে যোগাযোগ না করে মিডিয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হচ্ছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আগের তুলনায় অনেক ভালো। তিনি রোজা রাখছেন। ছোলা মুড়ি দিয়ে ইফতার করছেন।

ইফতার কোথা থেকে সরবরাহ করা হচ্ছে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, খালেদার সঙ্গে থাকা সহকারী হাসপাতালের রান্নাঘরে নিজ হাতে ওই ইফতার তৈরি করছেন।

মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. ঝিলন মিঞা সরকার বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। সি ইজ ফাইন, সি ইজ ইমপ্রেসিব।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন খালেদা জিয়া। আপিলে হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বন্দি কয়েদি হিসেবে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিয়তিকে মেনে নিয়ে কেবিনেই সংসার পেতেছেন খালেদা!

আপডেট সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯