ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় জোর দিতে হবে -প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে। এ সময় নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন তিনি।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের বিশেষ সভায় সূচনা বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারীর উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী বলেন, বীরাঙ্গনাদের সামাজিক মর্যাদা দিয়ে তাদের পুর্নবাসন করেন জাতির পিতা। নারীশিক্ষা এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কাজ করছেন তিনি। এ সময় তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধুর উদ্যোগ তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষায় জোর দিতে হবে -প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯