ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি;

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলম একই ইউনিয়নের কামদেবপুর (ঈদগাঁ মোড়) এলাকার মোশাহক আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক স্থান দিয়ে ভারত থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্ত হবে। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বলা হয়েছে। সেখানে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০১:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯