ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ২৯০ অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জন বাংলাদেশি। শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ১৪ বাংলাদেশি উদ্ধারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র ২৯০ জন অভিবাসী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভাগ্য ফেরাতে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীরা মূলত লিবিয়ার পশ্চিম উপকূল দিয়ে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন।

নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর কারাবুলি উপকূলে অভিযান চালিয়ে রাবারের নৌকা থেকে ৮৭ অভিবাসীকে উদ্ধার করা হয়। ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জ্লিতিন শহরের উপকূল থেকে আরেক অভিযানে দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জন নারী ও এক শিশুর উপস্থিতি নিশ্চিত করেছে রয়টার্স।

আয়ুব কাসেম বলেন, ‘অবৈধ অভিবাসীরা জরাজীর্ণ ও ভাঙাচোরা নৌকায় ভাসমান ছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের দুটি পৃথক নৌকা থেকে উদ্ধার করে।’ পরে তাদের অবৈধ অভিবাসন বিরোধী বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়, এর আগে গত বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে ভূমধ্যসাগরে তিনটি নৌকা ডুবে যাওয়ার খবর জানায়। উদ্ধারকৃতদের মধ্যে বেশির ভাগই আরব ও আফ্রিকার দেশগুলোর নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন উদ্ধার

আপডেট সময় : ১২:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯