ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নির্বাচনে বিভ্রান্তি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ৩৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বিভ্রান্তিমূলক তথ্য বা সংবাদ ছড়িয়ে নির্বাচনের পরিবেশ কেউ যাতে কলুষিত করতে না পারে, সেদিকে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন (ইসি) বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ অনুরোধ জানান।

সাংবাদিকদের উদ্দেশে এইচটি ইমাম বলেন, ‘নির্বাচনের দিন কিংবা তার আগে ও পরে আপনাদের ওপর বিশাল দায়িত্ব থাকবে। আপনারা যাতে সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে।’

নির্বাচন পর্যবেক্ষণের নামে দেশি-বিদেশি পর্যবেক্ষক বা সংস্থা যাতে নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন। কারণ, দুঃখজনক হলেও সত্য অতীতে পর্যবেক্ষণের নামে এ ধরনের অপতৎপরতা আমরা লক্ষ্য করেছি।’

এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দল ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। জানান, তরুণ এবং নতুন ভোটারদের আকৃষ্ট করতে আওয়ামী লীগের ইশতেহারে এবার বিশেষ অগ্রাধিকার থাকবে।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা এবিএম রিয়াজুল কবির কাওসার, নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি চ্যানেল আইয়ের বিশেষ সংবাদদাতা সোমা ইসলাম, সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মইনুল হক চৌধুরী, পরিবর্তন ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. হুমায়ূন কবীরসহ বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচনে বিভ্রান্তি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮