ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফর্মে ফেরা সৌম্যকে নিয়ে উচ্ছ্বসিত রোডস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ২৮৫ বার পড়া হয়েছে

Bangladesh's Soumya Sarkar bats during the one-day international Tri-Nation Series final between Bangladesh and West Indies at the Malahide cricket club, in Dublin on May 17, 2019. (Photo by Paul Faith / AFP)

অনলাইন ডেস্ক |
ওডিআই ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না সৌম্য সরকারের। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। বিশ্বকাপের ঠিক আগে দারুণ ফর্মে ফিরলেন বাংলাদেশ দলের এই ওপেনিং ব্যাটসম্যান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দলকে শিরোপা জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিন ম্যাচ খেলে তিনটিতেই হাঁকিয়েছেন অর্ধশতক!

বিশ্বকাপের আগে সৌম্যর এমন বিধ্বংসী ফর্মে দারুণ খুশি বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। তার দৃষ্টিতে ঘরোয়া ক্রিকেটে খেলেই সৌম্য নিজের মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছেন।

“ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে) শতক ও ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর থেকেই নিজের মধ্যে ব্যাপক পরিবর্তন এনেছে সৌম্য। কিছু কঠিন সময়ও পার করতে হয়েছিল তাকে।”

“তাকে এই ফর্মে দেখাটা দারুণ। আমি মনে করি, কিছুটা হলেও মানুষ তার সমালোচনা ছাড়বে। কেননা সে অসাধারণ একজন খেলোয়াড়। আমরা তাকে সমর্থন দেই; তার পেছনে আছি। কিন্তু সবাই সবসময় এমন পারফরম্যান্স দেখাতে পারে না।”

৩০ মে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি দ্বাদশ বিশ্বকাপের আসর। ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফর্মে ফেরা সৌম্যকে নিয়ে উচ্ছ্বসিত রোডস

আপডেট সময় : ০৩:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯