ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানিদের ভিসা বন্ধ করল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ১৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

কূটনৈতিক সম্পর্ক বিপর্যয়ের মুখে এবার পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র।

সূত্রটি জানায়, চার মাস ধরে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ( প্রেস) ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ঝুলিয়ে রাখার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, এ বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেন ইকবাল হোসাইন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি।

গত ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন ইকবাল।

গত বছরের নভেম্বর থেকে দূতাবাসে ভিসা অফিসার পদটি খালি রয়েছে। ইকবাল হোসাইন তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে সে বিভাগের দায়িত্বও পালন করছেন।

সূত্র থেকে জানা যায়, প্রতিবাদ হিসেবে গত এক সপ্তাহ ধরে ইকবাল হোসাইন পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন। এটা কোনো সরকারি ঘোষণার মাধ্যমে বন্ধ নয়।

মেয়ের সঙ্গে ইসলামাবাদে বসবাস করছেন ইকবাল। ভিসা না পাওয়ায় তার তার স্ত্রী ও ছেলে ঢাকাতে আছেন।

অপর একটি কূটনৈতিক সূত্র জানায়, ভিসা নেওয়ার জন্য ইকবালের স্ত্রী ও ছেলেকে পাকিস্তান হাই কমিশনে ডেকে আনা হয়। কিন্তু সেখানে যাওয়ার পরে এক ঘণ্টার বেশি অপেক্ষা করিয়ে তাদের পরে আসতে বলা হয়। তিনবার তাদের সঙ্গে একই ঘটনা ঘটে।

গত ৩০ মার্চ ইকবালের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে বারবার আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর করা হয় নি। এরই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানিদের ভিসা বন্ধ করল বাংলাদেশ

আপডেট সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯