ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘পানির নামে বিষ পাই, বিলের টাকা ফেরত চাই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ১৮৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
সুপেয় পানির দাবিতে রাজধানীর জুরাইনে স্থানীয় বাসিন্দাদের পদযাত্রাসুপেয় পানির দাবিতে রাজধানীর জুরাইন এলাকা থেকে শনির আখড়া পর্যন্ত পদযাত্রা করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় পূর্ব জুরাইনের মিষ্টির দোকান এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। এসময় ‘কল থেকে সরাসরি পানি খেতে চাই’,‘ওয়াসার পানি রোগের কারণ—দিতে হবে ক্ষতিপূরণ’, ‘পানি পেলে দেবো বিল— বিষ পেলে বিল দেবো না’, ‘পানির নামে বিষ পাই— বিলের টাকা ফেরত চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে পুরোএলাকা প্রদক্ষিণ করেন তারা। পদযাত্রাটি মিষ্টির দোকান থেকে শুরু হয়ে খালপাড়, মুরাদপুর হাইস্কুল রোড,মুরাদপুর জিরো পয়েন্ট, কুদার বাজার-দনিয়া, গোয়ালবাড়ি মোড় হয়ে শনির আখড়ার সিএনজি স্ট্যান্ডে এসে শেষ হয়।

এসময় ওয়াসার নিরাপদ পানি আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘আমরা এখানে পানির ব্যাখ্যা করছি না। কারণ, ওয়াসার পানির ব্যাখ্যা করা যাবে না। বৃহস্পতিবার (১৬ মে) আমরা পদযাত্রাকে সফল করার জন্য লিফলেট বিলি করেছিলাম। আমরা প্রথমত মানুষ এবং রাষ্ট্রকে জানাতে চাই যে, এই এলাকায় আমরা মানুষ থাকি। দ্বিতীয়ত আমরা ওয়াসার কল খুলে গ্লাস দিয়ে পানি খেতে চাই। রাষ্ট্র যদি ন্যূনতম সভ্য হতো, তাহলে তোড়জোড় করে এতদিনে নেমে যেত। পানির ওপর নাম জীবন এই বোধ রাষ্ট্রের নেই। রাষ্ট্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আমরা এখন মানুষের ওপর ভর করছি। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।’

একই এলাকার বাসিন্দারা এসময় ওয়াসার নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান।

মুরাদপুরের বাসিন্দা তামিম জামশেদ কিশোর বলেন, ‘আমরা গত ১০ বছর ধরে ওয়াসা থেকে যে পানি পাই, তা খাওয়ার যোগ্য না। এমনকি ব্যবহারেরও যোগ্য না। আমরা তাই আশেপাশের এলাকার মানুষ সবাই একত্রিত হয়েছি। আশা করি, ওয়াসা আমাদের ভালো পানি দেবে। ভালো পানি না দিলে আমরা বিল দেওয়া বন্ধ করে দেবো। এমনকি আমরা ক্ষতিপূরণ চাই।’

দনিয়া এলাকার আরেক বাসিন্দা বলেন, আমরা এই এলাকার মানুষ নিরাপদ পানির দাবিতে রাস্তায় নেমেছি।

রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ওয়াসার যে পানি পাই, সেটা কোকের মতো কালো রংয়ের। এই পানি আমরা ব্যবহার করতে পারি না, খেতেও পারি না। আমাদেরকে স্থানীয় মসজিদের গভীর নলকূপের পানির ওপর নির্ভর করতে হয়। অথচ আমরা প্রতি মাসে ওয়াসাকে টাকা দিচ্ছি। কিন্তু তারা আমাদের নিরাপদ পানি দিচ্ছে না। এই কালো পানির কারণে আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে, চর্মরোগসহ নানা রোগ হচ্ছে। আমরা ওয়াসার কাছে দাবি করবো, আমাদের যেন সুন্দর পরিষ্কার পানি সরবরাহ করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘পানির নামে বিষ পাই, বিলের টাকা ফেরত চাই’

আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯