ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

টাকার অভাবে নিভে যাচ্ছে শিশু রুমির জীবন প্রদীপ, সাহায্যের আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ৩২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
চার বছরের শিশু আরজিনা আক্তার রুমি। এই বয়সেই তার হার্টে ব্লক ধরা পড়েছে। ১০ মাস আগে তার এই রোগ ধরা পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পর রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথমিক চিকিৎসার পর বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেন রুমীকে ভারতের চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করাতে। রুমীর বাবার নাম আনার মিয়া। পেশায় তিনি রংমিস্ত্রী।

আনার মিয়া জানান, ভারতের চেন্নায় নিয়ে অপারেশন করাতে ২ লাখ টাকা লাগবে বলে অনেকেই তাকে জানান। পরে তিনি অনেককে ধরে সেই দুই লাখ টাকা সংগ্রহ করে গত ২১ নভেম্বর সড়কপথে রুমীকে নিয়ে চেন্নাই খ্রীষ্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে যান। সঙ্গে ছিলেন তার স্ত্রী রোকসানাও।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ জর্জ অ্যালেক্স পরীক্ষা-নিরীক্ষা করার পর অপারেশন করার কথা বলেন। বিপত্তি বাধে অপারেশনের বিল দেওয়ার সময়। হাসপাতাল থেকে জানানো হয়, অপারেশন করতে ৪ লাখ খরচ হবে। পরে রোগীর অভিভাবকের অর্থ সংকটের কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু টাকা ছাড় দেওয়া হয়। সেই ছাড় দিয়েও সাড়ে ৩ লাখ টাকার কমে অপারেশন হবে না বলে জানানো হয়। পরে বাধ্য হয়ে শিশু রুমীকে নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি।

তিনি আরও জানান, ভারতে যাতায়াত করতে এরই মধ্যে তার ৮০ হাজার টাকা খরচ হয়ে গেছে। নতুন করে চার-পাঁচ লাখ টাকা সংগ্রহ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই শিশুর জীবন বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন তিনি। মাত্র ৫ লাখ টাকা হলেই শিশুকে ভারতে নিয়ে চিকিৎসা করাতে পারবেন বলে জানান তিনি।

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা : আনার মিয়া (বিকাশ নম্বর) : ০১৮৬০৫০০১৫১ ও ০১৯৯৬০৬৪৯৩০। সঞ্চয়ী হিসাব নম্বর :০২০০০১৩২৫০১১০, অগ্রণী ব্যাংক, ছোট বাজার (প্রধান শাখা) ময়মনসিংহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাকার অভাবে নিভে যাচ্ছে শিশু রুমির জীবন প্রদীপ, সাহায্যের আবেদন

আপডেট সময় : ১১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯