ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

প্রধান প্রতিবেদক;

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড তাপদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে দেশে গতকাল (১২ মে) সর্বোচ্চ ১২,৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই। পিডিবি সারাদেশে বিদ্যুতের ঘাটতি জিরো লেভেলে নামিয়ে আনতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুতের বর্তমান চাহিদা মেটাতে আমরা সক্ষম। বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা মেটাতে দিনের পিক আওয়ারে আমাদের সক্ষমতা অনুযায়ি বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন করছি। নির্মাণাধীন কয়েকটি প্রকল্পে আগামী কয়েক মাসের মধ্যে উৎপাদন শুরু হলে বিদ্যুৎ আরো স্থিতিশীল হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদন ২৪ হাজার মেগাওয়াট করে ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়নে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছি।

আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও নওগাঁর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। সারাদেশে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পিডিবি সূত্রে জানা গেছে, দেশে ২৯ এপ্রিল সর্বোচ্চ ১২,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, ২৫ এপ্রিল উৎপাদিত হয়েছিল ১২,০৬৭ মেগাওয়াট এবং ২৪ এপ্রিল উৎপাদিত হয়েছিল ১২,০৫৭ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশে ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ৫৩ টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন সম্প্রসারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯