ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

পচা ডিমে মধুবনের কেক-বিস্কুট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

চট্টগ্রামের হামজারমাগ এলাকায় মধুবনের কেক-বিস্কুট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা ডিম ও বাসি পামওয়েল দিয়ে কেক ও বিস্কুট তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মধুবনের কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পচা ডিম ও বাসি পামওয়েল দিয়ে কেক ও বিস্কুট তৈরির দায়ে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যারা খাদ্যে ভেজাল দেয় এবং যারা ভেজাল খাদ্য বিক্রি করে- তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পচা ডিমে মধুবনের কেক-বিস্কুট!

আপডেট সময় : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯