ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আগারগাঁওয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ২১৬ বার পড়া হয়েছে

রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে আগারগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত আশরাফ আলী ফেনসিডিল ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি একটি পিস্তল ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত আশরাফ মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে আগারগাঁও ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এসময় আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকার এলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামাতে বলেন।

এ সময় প্রাইভেটকার থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে যায়।

এ সময় চালক পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থেকে এক যুবককে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে গুলিসহ বিদেশি একটি পিস্তল ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গাড়িতে পাওয়া একটি পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় সনাক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আগারগাঁওয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট সময় : ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯