ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাবেক প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

স্ত্রীকে খুব ভালোবাসতেন স্বামী। কিন্তু অনেকদিন ধরেই লক্ষ্য করছিলেন কেমন বদলে গেছেন তার স্ত্রী। বুঝতে পারলেন স্ত্রী গোপনে তার সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখছে। বিয়ের চার বছর পরে সেই সাবেক প্রেমিকের সঙ্গে ঘর ছাড়তেই সব কিছু স্পষ্ট হয়ে যায়। এতে অবশ্য মারমুখী আচরণ না করে বরং স্ত্রী মিঠু দাসের ভালোবাসার মর্যাদা দিয়েছেন স্বামী সজল দাস।

নিজেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন ২৮ বছর বয়সী ওই ব্যক্তি। এমনকি সবাইকে চমকে দিয়ে নিজ উদ্যোগে প্রেমিকের সঙ্গে স্ত্রীর রেজিস্ট্রি করিয়েছেন। এমনকি বিয়ের রেজিস্ট্রির টাকা এবং রেজিস্ট্রি শেষ হওয়া পর্যন্ত সেখানে উপস্থিত থেকে সবকিছু পরিচালনা করেছেন সজল নিজেই।

ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার নবদ্বীপের মাজদিয়া মাঠপাড়ায়।
সব কাজ শেষ করে যখন শূন্য হাতে ঘরে ফিরলেন তখন পুরনো ছবি আর স্মৃতি ছাড়া আর কিছুই ছিল না তার। পুরনো এসব স্মৃতি মনে পড়ে যাওয়ায় কেঁদে ফেলেন শিশুর মতো। কাঁদতে কাঁদতেই বলেন, ভালোবাসা মানে তো কাউকে জোর করে ধরে রাখা নয় বরং সে যেন ভালো থাকে সেটা করতে দেওয়া। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। তাই ওকে আটকে রাখিনি। ও যাকে ভালবাসে তার কাছে ভাল থাকুক।

সজল বলেন, মিঠু আসলে আমাকে কোনদিন ভালোবাসেনি। চার বছর ধরে শুধু অভিনয় করেছে। এবার অত্যন্ত সত্যিকার ভাবে কাউকে ভালোবেসে সংসার করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাবেক প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী!

আপডেট সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯