ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে হানিফ বাংলাদেশির একক প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক;

বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে একক প্রতিবাদ করেছেন হানিফ বাংলাদেশি নামের এক ব্যক্তি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তিনি এককভাবে মানববন্ধন করেন।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন ও ভোটাধিকারের উপর জনগণ আস্থা হারিয়েছে, হারানো আস্থা ফিরিয়ে আনতে, ভোটারদের কেন্দ্রমুখী করতে, গণতন্ত্রকে সাংগঠনিক রূপ দিতে এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়ায় গণতন্ত্রকে অর্থবহ করতে নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন।

তার মতে, ‘সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের পদত্যাগ হবে ভোটবিমুখ জনগণের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ।’

হানিফ বাংলাদেশি অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

এর আগেও বিভিন্ন ইস্যুতে সোচ্চার ছিলেন হানিফ। রাজধানীর জনবহুল স্থানে পর্যাপ্ত গণশৌচাগার স্থাপনের দাবিতে আন্দোলন করেন তিনি। তার সেই আন্দোলনে সাড়া দিয়েছিল অনেক ব্যক্তি-সংগঠন। নাগরিকদের গণদাবিতে সাড়া দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন পরে রাজধানীতে পর্যাপ্ত গণশৌচাগার স্থাপনের উদ্যোগ নেয়।

এরপর সেই হানিফ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন নির্দলীয় দল নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বহাল এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ পর্যন্ত ১ হাজার ৪ কিলোমিটার একক পদযাত্রা করেন।

উল্লেখ্য, হানিফ (৩৮) যুব ঐক্য প্রক্রিয়া নামে একটি সংগঠনের আহ্বায়ক। তার বাড়ি নোয়াখালী জেলায়। বন্ধুরা তার নাম দিয়েছেন হানিফ বাংলাদেশি। দেশ ও জাতির স্বার্থে তিনি সবসময় নানা বিষয়ে কথা বলেন এবং কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে হানিফ বাংলাদেশির একক প্রতিবাদ

আপডেট সময় : ১২:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯