ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রমজানে বাজারে নজরদারী আরো জোরদার করা হবে- মেয়র আতিকুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 
সোমবার বিকাল ৩টায় গুলশানস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের উদ্দেশে রমজান মাসে পণ্যের মূল্য অন্যান্য মাসের চেয়ে কম রাখার আহবান জানান। তিনি বলেন, “দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কড়া নজরদারী করা হবে। তবে ব্যবসায়ীদের মূল্যবোধ ও বিবেক জাগ্রত করতে হবে”। ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, “রমজান সংযমের মাস, ভোগের ক্ষেত্রেও আমরা যেন সবাই সংযমী হই। সবাই সংযমী হলে তার প্রভাব দ্রব্যমূল্যের উপর কিছুটা হলেও পড়বে”। বাজারে নজরদারী বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি দল গঠন করা হবে বলেও মন্ত্রী জানান।
ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রমজানে ডিএনসিসির সকল বাজারে নজরদারী আরো জোরদার করা হবে বলে মেয়র মতবিনিময় সভায় জানান। তিনি বলেন, প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্য তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক। ভেজালমুক্ত, সঠিক ওজন ও টাটকা পণ্য সরবরাহ করার জন্য আতিকুল ইসলাম ব্যবসায়ীদের আহবান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় উপস্থিত বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম বলেন, সারা দেশের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “কম মুনাফায় অধিক পণ্য বিক্রয় করুন, আপনারা নিজেরাই নিজেদের মনিটরিং করুন। সমস্যার সমাধান হয়ে যাবে”।
বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিগণ ফরমালিন ও ভেজালমুক্ত পণ্য বিক্রয়ে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বলেন, বাজারে পণ্যের সরবরাহ যথেষ্ট রয়েছে, দাম বাড়ার কোনো কারণ নেই।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লষ্কর, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, ডিএনসিসির কাউন্সিলরগণ প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রমজানে বাজারে নজরদারী আরো জোরদার করা হবে- মেয়র আতিকুল ইসলাম

আপডেট সময় : ১১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯