ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

রাজধানীতে বায়ু দূষণ রোধে আদালতের দেওয়া আদেশ অমান্যের কারণ ব্যাখ্যা চেয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে তলব করেছেন হাইকোর্ট বিভাগ। আগামী ১৫ মে স্বশরীরে আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার।

শুনানি শেষে আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রুটিন ওয়ার্ক দেখে আদালত সন্তুষ্ট না। তাদের প্রতি নির্দেশনা ছিল, ধুলা নিয়ন্ত্রণে প্রতিদিন তারা শহরে দুইবার করে পানি ছিটাবে। করপোরেশনের পক্ষ থেকে জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী, তাদের রুটিন ওয়ার্ক দেখে আদালত সন্তুষ্ট হতে পারেনি। তাই এই আদশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

আপডেট সময় : ০৫:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯