সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয় বলে স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।
এ বিষয়ে শনিবার তিনি জানান, পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।




















