ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
ঘূর্ণিঝড় ফণীর কারণে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে কারারক্ষীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জরুরি আদেশ জারি করেছে কারা অধিদফতর।

কারা মহাপরিদর্শকের পক্ষে সহকারী কারা মহপরির্দশক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘দেশের সব কারাগারে বিশেষত: সমুদ্র উপকূলবর্তী কারাগারে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও পর্যাপ্ত জ্বালানি মজুদ করত: যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হলো।’

আদেশে আরও বলা হয়েছে, পাহারা দায়িত্ব পালনকারী কারারক্ষীদের সতর্ক অবস্থানে থেকে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তি সব বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

এদিকে শুক্রবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৩৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বিকেলে দিকে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এবং পরবর্তী সময়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে মধ্যরাত নাগাদ খুলনা ও কাছাকাছি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে। খুলনা ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় শুক্রবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় ফণির অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আপডেট সময় : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯