ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্যে ডাক্তারদের ধুয়ে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
সম্প্রতি ঝটিকা সফরে নড়াইল সদর হাসপাতাল যান নাড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বিনাছুটিতে চার চিকিৎসক অনুপস্থিত থাকায় চিকিৎসককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেন মাশরাফি।

গত ২৫ এপ্রিলের এই ঘটনার পর জাতীয় দলের অধিনায়ক মাশরাফিকি নিয়ে ট্রল করতে থাকেন চিকিৎসকরা। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সবচেয়ে মেধাবি সন্তান, মায়ের সবচেয়ে ভালো ছেলে আর মেয়েটি ডাক্তার হয়। সবচেয়ে মর্যাদার জায়গায় আমরা থাকব। এটাইতো আমাদের চাওয়া। কিন্তু আমাদের আচরণ আমাদের লেখা এতো কেনো নোংরা হবে। এতো কেন আশ্লীল হবে।

তিনি বলেন, একজন ডাক্তার এ ভাষায় লিখতে পারে না। এটা কোনো প্রতিবাদের ভাষা না, এটা কোনো অধিকার আদায়ের ভাষা না। প্লিজ আমি হাতজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা ফেসবুকে নোংরা ভাষায় সম্মানিত মানুষদের বিরুদ্ধে লেইখেন না। আপনারা আমাকে বলেন, যেখানে আসতে বলেন সেখানে এসেই আপনাদের কথা শুনব। আপনাদের কথার জবাব দিব।

সঙ্গত, গত ২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে যান স্থানীয় সাংসদ মাশরাফি। বিনাছুটিতে চার চিকিৎসক অনুপস্থিত থাকায় চিকিৎসককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেন। এর পর গেল সোমবার তাদের সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে মাশরাফির অনুরোধে তাদের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসক সমাজ এবং সমাজের নানা পর্যায়ে বিপরীতমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এনিয়ে ডা. আবদুন নূর তুষার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন- মেরুদণ্ডহীন চিকিৎসক সমাজকে ওএসডি করা যত সহজ, রোগীর জন্য সেবা নিশ্চিত করা তত সহজ নয়।

সেই পোস্টে ডা. তুষার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, যন্ত্রাংশ সংকটসহ চিকিৎসকদের নানা সমস্যার কথা তুলে ধরে ম্যাশকে এ নিয়ে সংসদে প্রশ্ন করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাশরাফিকে নিয়ে বিরূপ মন্তব্যে ডাক্তারদের ধুয়ে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯