ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বললেন বিএনপির হারুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

সংসদ রিপোর্টার;
জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বলেও সম্বোধন করেন তিনি।

তিনি বলেন, ‘আমার নেত্রীকে (শেখ হাসিনা) অনুরোধ করব, অবিলম্বে বিষয়টা (খালেদার মুক্তি) কার্যকরের ব্যবস্থা গ্রহণ করুন।

আমরা আশা করি আদালত যদি স্বাধীনভাবে চলতে পারে, ওখানে যারা আছেন তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাহলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কালই জামিন পাবেন। আপনি (শেখ হাসিনা) দ্রুত ব্যবস্থা করুন।’

সোমবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ কার্য দিবসে কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশের নিম্ন আদালত থেকে জঘন্যতম মামলা জামিন পাচ্ছে। অথচ আমাদের নেত্রীর জামিন হচ্ছে না। তাই সংসদ নেতার প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনি বিষয়টি দেখেন। কারণ উনি হুইল চেয়ারে চলাচল করছেন।

উনার জেলখানায় থাকার কথা নয়। উনার জামিন পাওয়া উচিত। আপনি বিচার করেন সমস্যা নাই, অন্তত জামিন দেন। দেশে হাইকোর্ট আছে, জজকোর্ট আছে, বিচার করেন, অন্তত জামিনের ব্যবস্থা করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বললেন বিএনপির হারুন

আপডেট সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯