ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বসিলার জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চাল, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

বসিলার জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চাল, আটক ৩

সকালের সংবাদ |

রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে একটি বাড়িতে জঙ্গি আস্তানায় বিস্ফোরণে উড়ে গেছে টিনের চাল। বাড়িটির ভিতরে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। র‌্যাব ধারণা করছে ভেতরে কেউ জীবিত নেই।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ অভিযান শুরু হয়। তার আগেই আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িটির ভেতরে কয়জন অবস্থান করছে তা এখনও নিশ্চিত করতে পারেনি র‌্যাব। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান বলেন, রাত ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অপেক্ষা করা হয়। হ্যান্ড মাইকেও কথা বলার চেষ্টা করা হয়েছে। বাড়িটিতে একাধিক জঙ্গি থাকার আশঙ্কা করা হচ্ছে। ভোর ৫টার দিকে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর আর কোনও আওয়াজ বা সাড়া-শব্দ পাওয়া যায়নি। আমরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছি।
সকাল সোয়া ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডো টিম ও বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটিকে ঘিরে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বসিলার জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চাল, আটক ৩

আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯