ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরে-বাংলার হাত ধরেই বাঙালি জাতির উন্মেষ – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল এমপি বলেছেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের হাতেই বাঙালি জাতির উন্মেষ হয়েছে । তার সুযোগ্য নেতৃত্ব বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে ।বাঙালি জাতির মুক্তির জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তাদের স্নেহধন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে। ব্রিটিশ আমলে মুসলমানদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হতো । এ সকল প্রতিকূলতার বিরুদ্ধে শেরে বাংলা আজীবন সংগ্রাম করেছেন ।

মন্ত্রী আজ সকালে শেরে বাংলার মাজারে জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের ওপর আলোচনা, মাজারে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জেয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, শেরে বাংলা আজীবন গরীব, দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন।মানুষের প্রতি তার ভালবাসা ছিল গভীর ।
তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, একাধারে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক আবার মুসলিম লীগের সভাপতির দায়িত্বও পালন করেন ।
তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন । জমিদারদের হাত থেকে গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন । স্বাধীন বাংলাদেশ কায়েম করার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন । তিনি একজন উঁচু মানের আইনজীবী ছিলেন । আইন পেশার আয়ের অধিকাংশই অসহায় সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন ।

বিশ্ব বাঙালি সম্মেলন এর সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এবং অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম । শেরে বাংলার দৌহিত্র এ. কে. ফাইয়াজুল হক রাজু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেরে-বাংলার হাত ধরেই বাঙালি জাতির উন্মেষ – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯