ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ ২৪৯ বার পড়া হয়েছে

শেকৃবি সংবাদদাতা

সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন কমছেই না। এবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটের সামনে কাভার্ড ভ্যানের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘনা ঘটে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী লাবণ্য তার বাবা এমদাদুল হক, মা ফারজানা হকের সাথে শ্যামলীর ৩ নং রোডের ৩৩ নং বাসায় থাকতেন।

শেরেবাংলানগর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১২টার দিকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান লাবণ্যকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা নগর থানা পুলিশ জানায়, ”আমরা ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছি। এ নিয়ে এখনো কোন সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাইনি, অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

আপডেট সময় : ১১:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯