ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নতুন রূপে খুলনা বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে

দল পুনর্গঠনের নির্দেশ তারেকের, কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না

খুলনা প্রতিনিধি;
খুলনা বিভাগের তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলের বর্তমান নেতৃত্ব, ঐক্যফ্রন্টের ভূমিকাসহ নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরে দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নির্দেশনার পর খুলনা বিভাগের সাতটি জেলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দলকে পুনর্গঠনের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে প্রায় প্রতিদিনই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফিডব্যাক’ দিতে হয়। সর্বশেষ ১৬ এপ্রিল খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। জানা যায়, খুলনা জেলার নির্বাহী কমিটির সভায় এরই মধ্যে রূপসা, তেরখাদা ও দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বহাল রেখে বাকি ছয়টি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় মহানগর ও জেলা কমিটির মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসানের সিদ্ধান্ত হয়। এখন থেকে দুই কমিটি একই সঙ্গে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দলের এই দুঃসময়ে আমরা নিজেদের মধ্যে বিভেদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তিনি বলেন, তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। ওপর থেকে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হবে না। এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নতুন রূপে খুলনা বিএনপি

আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯