ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিমানের সিটের নিচে স্বর্ণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮ ৩৬৯ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে ৪.৬৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। আজ সকাল ৮টায় ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বিমানের ‘রাঙাপ্রভাত’ এয়ারক্রাফটের সিটের নিচ থেকে এই স্বর্ণ জব্দ করে। ফ্লাইটটি আবুধাবী থেকে ঢাকায় আসে।
ঢাকা কাস্টম্স সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম ৮ টায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রীজ এলাকায় সতর্ক অবস্থান নেয়। এ সময় আবুধাবী থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ বিমানের বিএস বিজি ২২৮ ফ্লাইটটি বোর্ডিং ব্রীজ ৫ এ সংযুক্ত হয় এবং সকল যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমান তল্লাশির উদ্দেশ্যে বিমানে প্রবেশ করে।
তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ৪৫বি সিটের হেলান দেয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো ২ টি লম্বা বার সিটের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। যা কাস্টমস হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয় এবং ১ তোলা ওজনের ৪০টি স্বর্ণবার জব্দ করা হয়। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকা। এই আটকের ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী চোরাচালানে ব্যবহৃত যানবাহন তথা এয়ারক্রাফটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিমানের সিটের নিচে স্বর্ণ

আপডেট সময় : ১০:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮