ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার থেকে শাবান মাসের গণনা শুরু হলে আগামী ২১ এপ্রিল (১৪ শাবান) দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

তাই এ বছর রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। সোমবার থেকে শাবান মাস শুরু হবে।

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত অর্থাৎ শবেবরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতই লাইলাতুল বরাত।

লাইলাতুল বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২২ এপ্রিল সোমবার।

শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দবার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল

আপডেট সময় : ১০:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯