ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি শোক ও দুঃখপ্রকাশ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এদিন দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ। বেশ কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান এই কৌতুক অভিনেতা।

গত বছরের শেষের দিকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।সে সময় তার অবস্থার অবনতি হলে বিএসএমএমইউয়ের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

এর আগে টেলি সামাদ ঢাকার পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, টেলি সামাদের বুকে ইনফেকশন রয়েছে, তার ডায়াবেটিস রয়েছে। আর রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়।

গত বছরের ২০ অক্টোবর তার বাঁ-পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯