ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভিপির অজান্তেই ডাকসুতে জনবল নিয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নয়জনকে নিয়োগ দিতে কোষাধ্যক্ষ বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু এসবের কিছুই জানেন না ডাকসুর ভিপি নুরুল হক নূর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন নূর। সেইসঙ্গে কোষাধ্যক্ষ বরাবর করা লোক নিয়োগের আবেদনটিও যুক্ত করেছেন স্ট্যাটাসের সঙ্গে।

তিনি লিখেছেন, ‘ডাকসুতে বিভিন্ন পদে ৪ জন লোক কর্মরত রয়েছে। আমার জিএস, এজিএস সাহেব আরও ৯ জনের চাহিদাপত্র দিয়েছে। অথচ জানলাম না আমি! অবশ্য এইসব বিষয়ে বাম হাত/ডান হাত থাকে তো, চুপেচাপে করাই ভালো! কারণ অনিয়ম হলে বাধাটা এই ভিপিই দিবে। সুতরাং হামলা-টামলা,নাটক-ফাটক,ফন্দি-ফিকির করে ভিপিকে সরানো জরুরি হয়ে পড়বে!’

উল্লেখ্য, বিভিন্ন পদে নয়জনের নিয়োগের ওই আবেদনপত্রে গত ৩১ মার্চ স্বাক্ষর করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর ৯ মাস পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৩ মার্চ নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠকের মাধ্যমে আবার সচল হয় ডাকসু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিপির অজান্তেই ডাকসুতে জনবল নিয়োগ

আপডেট সময় : ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯