ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী Logo বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর Logo ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী Logo প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা Logo বাকলিয়ায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ Logo ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৫১৮ মামলা Logo লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার Logo নোয়াখালীর দুই মামলার আসামি ফারুক চট্টগ্রামে গ্রেপ্তার Logo রাবির ভর্তি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর Logo হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা ছাপানোর কারণে এ অতিরিক্ত অর্থ ব্যয় হবে। এতে বই মুদ্রণের মোট চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকায়, যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়। এর মধ্যে ৯৪টি লটের মুদ্রিত পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মার জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হচ্ছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

চুক্তিমূল্যের তুলনায় নতুন করে যুক্ত হওয়া ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার টাকা মূল চুক্তির প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। ফলে বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রাথমিকের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬