ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাবির ভর্তি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর Logo হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু Logo লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী Logo কপ৩১-এ ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের পথরেখা তুলে ধরল বাংলাদেশ Logo তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক Logo কপ-৩১ সম্মেলন আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, অনুপস্থিত অনেক প্রভাবশালী নেতা Logo চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না: ট্রাম্প Logo জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে গতকাল তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান (কপ -৩১) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ(সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬