ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক Logo রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার ট্রেন, আপলাইনে চলাচল বন্ধ Logo আবারও সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা, পর্যটকদের ফিরতে নির্দেশ Logo ২১ বছর পর বিদেশের মাটিতে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া Logo ২০ বছর পূর্তিতে ‘দ্য প্রেস্টিজ’ ফিরছে পর্দায়, দেখা যাবে আইম্যাক্সে Logo ৪ দিনের রিমান্ডে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা Logo আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে গুণ্ডামি ও আগ্রাসন বন্ধ করতে হবে Logo ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও Logo ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অপকর্মে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে’

রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা যুবদল নেতা জহির ফকিরের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক ছিলেন। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন তিনি।

সড়কের পাশে জহির ফকিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে তিনি আহত হয়েছেন এবং তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ওই যুবদল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট সময় : ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬