ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাওয়া পাওয়া- আলেয়া মান্নান Logo এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর Logo গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি Logo স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি Logo শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি ও নগদ অর্থ বিতরণ Logo চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেফতার ৪২৫ জন Logo বিজিবির অভিযানে সিলেটে অবৈধ ভারতীয় মালামাল জব্দ Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি Logo একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি ও নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ভিপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্যসচিব আবু জাফর, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি গৌতম সাহা এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬