ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা Logo নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন নারী শ্রমিক Logo মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড Logo তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার Logo বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী Logo ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ Logo কর্মসংস্থান ও শিল্পের চাহিদা মেটাতে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ Logo আজ বিশ্ব খাদ্য দিবস Logo ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নের ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন-এর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে ১৫টি প্লাটুন বিজিবি সদস্য কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন।

অন্যদিকে, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

দুটি ব্যাটালিয়নের আওতায় সাতক্ষীরার পাঁচটি উপজেলায় মোট ৮২টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল কাজী আশিকুর রহমান জানান, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৫:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬